কত টাকার মালিক সাকিব আল হাসান ! সাকিব আল হাসানের মোট সম্পদের পরিমাণ | Shakib Al Hasan Total Assets |
Welcome to Utshob Sports
দেশের ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র, সাকিব আল হাসান, মাঠ কিংবা মাঠের বাহিরে থাকেন সরব। কখনো খেলায় কিংবা কখনো বিতর্কে। মাঠে তো তার সাফল্য অনেক, কিন্তু ব্যবসায়িক সাকিব, কতটুকু সফল। নিজের ক্রিকেট ক্যারিয়ার ছাড়াও সাকিব এখন হয়ে উঠেছেন বিজনেস আইকন। সবশেষ শুরু করেছেন স্বর্ণ ব্যবসা।
শুরুটা রেস্টূরেন্ট ব্যবসার মাধ্যমে হলেও বর্তমানে তার ব্যবসায়িক খাত নানাবিধ। শেয়ার বাজার, বিদ্যুতকেন্দ্র, প্রসাধনী, হোটেল, ই-কমার্স, ট্রাভেল এজেন্সী, খামার সহ বিভিন্ন ব্যবসা তার। এত এত ব্যবসা যার, তার আয় কিংবা মোট সম্পদের পরিমাণ কত? তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে যাদের আগ্রহ, তাদের সাধারণ জিজ্ঞাসা এটাই।
আর তারকাদের আয় নিয়ে যাদের গবেষণা, তাদের দেওয়া তথ্যই বলে দেয় সাকিবের সম্পদের পরিমাণ কত।
ক্রিকটেকারের তথ্য অনুযায়ী ২০১৬ সালে সাকিবের মোট সম্পদের পরিমাণ ৩ কোটি ৫০ লাখ ডলার। ২০১৯ সালে যা বেড়ে দাঁড়ায় ৩ কোটি ৬০ লাখ ডলারে। নেটওর্থআইডির মতে ২০২১ সালে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ কোটি ডলারে। বাংলাদেশি টাকায় যা ৩৪০ কোটি টাকা।
এত বিশাল পরিমাণ টাকা যার, ব্যাংকে ফেলে রাখবেন কেনো সমস্ত অর্থ তার। আর তাইতো ক্রিকেটার সাকিব বিনিয়োগ করছেন বাজারে। যা থেকে হয়তো বাড়তি আয়ের কিছু সম্ভাবনা দেখছেন সাকিব।
কিন্তু ব্যাটে বলে সফলতা মিললেও ব্যবসায় খুব একটা সফলতার মুখ দেখেননি সাকিব। দেশে থাকা তার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো দেখেনি আলোর মুখ, কিছু কিছু প্রতিষ্ঠান তো ইতিমধ্যেই দিয়েছেন বিক্রি করে। এতসব ব্যবসা না রেখে শুধু লাভজনক ব্যবসাগুলো রেখে সাকিব হচ্ছেন বিদেশমুখি।
#shakibalhasan #bdcricketer
Thank you…

4 Comments
খুব ভালো ।
দুর শালা আরেক নিউজে শুনলাম ২হাজার কোটি টাকা
শাকিব একটা কুকুরের বাচ্চা
গরুচোদা হেড়ার ভিডিও করিস, কোন তথ্য নেই