All Sports Story Timeline : ৮ গোল ঠেকিয়ে জার্মানির আশা গুঁড়িয়ে দিলেন শুইচি গোন্দার || Shuichi Gonda || All Sports Story

============================================================

বদলি গোলরক্ষক হিসেবে ২০১৪ বিশ্বকাপে খেলেছিলেন। ২৯ বছর বয়সে যখন ২০১৮ বিশ্বকাপে জায়গা পাননি দলে, তখন শুইচি গোন্দার জাতীয় দলের ক্যারিয়ারটারই শেষ দেখে ফেলেছিলেন অনেকে।

তবে গোন্দা নিজে সেই দলে ছিলেন না। বিশ্বকাপে না খেলতে পেরে দমে যাননি। ২০২২ বিশ্বকাপ দলে ফিরেছেন। সেটাও কি দারুণভাবে! একেবারে প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে। এখানেই শেষ নয়। একটা দুটো শট নয়, একে একে আটটা শট ঠেকিয়েছেন জার্মানির। দেখিয়েছেন এভাবেও ফিরে আসা যায়!
প্রত্যাবর্তনের গল্প অবশ্য তার ম্যাচেও আছে একটা। প্রথমার্ধে যে তার দোষেই গোলটা হজম করেছিল তার দল! ৩১ মিনিটে তিনি ফাউল করে বসেন জার্মান লেফটব্যাক ডেভিড রমকে। পেনাল্টিটাও ঠেকাতে পারেননি, যার ফলে ১-০ গোলে পিছিয়েই বিরতিতে যায় জাপান।
তবে এরপরই গোন্দা নিলেন স্পাইডারম্যানের রূপ। একটা নয়, দুটো নয়, আটটা সুযোগ ঠেকিয়েছেন জার্মানদের। যার ফলে ম্যাচে আরও পিছিয়ে পড়ার হাত থেকে রক্ষা পেয়েছে ব্লু সামুরাইরা।

তিনি যে ভিতটা গড়ে দিলেন, তাতে দাঁড়িয়েই রিতসু দোয়ান আর তাকুমা আসানো করেন দুটো গোল, অবিশ্বাস্য এক জয়ের দেখা পেয়ে যায় জাপান। গোন্দা নিজে হয়ে যান ম্যাচের সেরা।

============================================================

“Copyright Disclaimer
Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for -fair use- for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.”

#জাপানের_কাছে_হারল_চারবারের_বিশ্ব_চ্যাম্পিয়ন_জার্মানি
#এবার_জার্মানিকে_হারিয়ে_আরেক_অঘটন_জাপানের
#জার্মানির_আশা_গুঁড়িয়ে_দিলেন_শুইচি_গোন্দার
#All_Sports_Story
#AllSportsStory
#today_live_football_Match
#live_football_Match
#live_cricket_match_today
#live_match_t20
#live_cricket
#live_football
#live_sports_news_2022
#শুইচি_গোন্দা
#৮_গোল_ঠেকিয়ে_জার্মানির_আশা_গুঁড়িয়ে_দিলেন_শুইচি_গোন্দার
#Shuichi_Gonda

Leave A Reply