কাতার স্টার্স লীগে মাঠ মাতাচ্ছে বাংলাদেশের এক কিশোর ফুটবলার। নিজেরে প্রতিভা দিয়ে মাত্র ১৭ বছর বয়সে কাতারের শীর্ষ লীগে জায়গা করে নেয়া সেই খেলোয়াড়ের নাম নাবিল ইরফান।
নাবলি ইরফানের মা বাবা দু’জনই বাংলাদেশের। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মনবাড়িয়ায়। চাকরিসূত্রে কাতারে বসবাস এই দম্পতির। দেশটির আল ওয়াকরাহ শহরে জন্ম নাবিল ইরফানের। পড়াশোনা শুরু বাংলাদেশি দূতাবাস পরিচালিত বাংলাদেশ এমএইচএম স্কুলে। ফুটবলে দক্ষতার কারণে বিখ্যাত অ্যাসপায়ার একাডেমিতে ভর্তির সুযোগ পেয়ে যায় নাবিল। কাতারের ফুটবলের উন্নয়নে সবচেয়ে বড় ভূমিকা রাখছে এই অ্যাসপায়ার একাডেমি।
১৫ বছর বয়সে কাতারের অনুর্ধ্ব-১৬ জাতীয় দলে জায়গা করে নেন নাবিল ইরফান। ২০১৯ সালে এএফসি অনুর্ধ্ব-১৬ এশিয়া কাপের বাছাই পর্বে তিনটি ম্যাচেই পুরো ৯০ মিনিট খেলেছেন। উল্লেখ করা দরকার, ওই আসরে নিজের মাতৃভূমি বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও মাঠে নেমেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার।
অ্যাসপায়ার ফুটবল একাডেমি থেকে নাবিল ইরফান কাতারের ফুটবলের সর্বোচ্চ স্তরের দল আল ওয়াকরাহ এসসির যুবদলে খেলার সুযোগ পান। এবারের মৌসুমে যুব দল থেকে মূল দলে জায়গা করে নিয়েছেন নাবিল। মাত্র ১৭ বছর বয়সে কাতার স্টারস লীগে আল ওয়াকরাহর হয়ে নিয়মিত খেলছেন নাবিল।
২০২১-২২ মৌসুমে আল ওয়াকরাহর হয়ে এখন পর্যন্ত চারটি ম্যাচে মাঠে নেমেছেন নাবিল। সব মিলিয়ে খেলেছেন ২২৬ মিনিট।
নাবিল ইরফানের মূল পজিশন সেন্ট্রাল ডিফেন্ডার। তারচেয়ে বেশি বয়সী ও অভিজ্ঞ স্ট্রাইকারদের সামলাতে এরইমধ্যে নিজের দক্ষতা প্রমান করেছে এই ফুটবলার। ভবিষ্যত জাতীয় দলের জন্য নাবিলের মতো খেলোয়াড়দের গড়ে তুলছে কাতার।
নাবিলের মতোই কাতারের বয়সভিত্তিক জাতীয় দলে খেলেছিলেন ওবায়দুর রহমান নবাব। দেশটির শীর্ষ লীগে খেলার সুযোগ পেলেও বাংলাদেশের ঘরোয়া ফুবলে খেলতে চলে এসেছেন। এরইমধ্যে জাতীয় দলেও জায়গা করে নিয়েছেন নবাব। নাবিল ইরফানকেও কোনো একদিন লাল-সবুজের জার্সিতে দেখা যাবে কিনা- সেটা বলতে পারে ভবিষ্যত।
………………………………………………………………
A teenage footballer from Bangladesh is playing in the Qatar Stars League. Nabil Irfan is the player who got a place in the top league of Qatar at the age of 18 with his own talent.
Nabli Irfan’s parents are both from Bangladesh. Their village home is in Brahmanbaria. The couple lives in Qatar for employment. Nabil Irfan was born in the city of Al Waqrah in the country. Study started at Bangladesh MHM School run by Bangladesh Embassy. Nabil got the chance to get admission in the famous Aspire Academy due to his skill in football. The Aspire Academy is playing the biggest role in the development of football in Qatar.
At the age of 15, Nabil Irfan got a place in the Qatar U-16 national team. He played 90 minutes in all three matches of the 2019 AFC U-16 Asia Cup qualifiers. It is worth mentioning that this footballer of Bangladeshi origin also played in the match against his motherland Bangladesh in that event.
Nabil Irfan from Aspire Football Academy got a chance to play in the youth team of Al Wakrah SC, the highest level team in Qatar. Nabil has taken a place in the main team from the youth team this season. At just 16, Nabil regularly plays for Al Waqrah in the Qatar Stars League.
Nabil has played four matches for Al Waqrah in the 2021-22 season. In all, he played 228 minutes.
Nabil Irfan’s main position is Central Defender. The footballer has already proved his skill in handling older and more experienced strikers. Qatar is building players like Nabil for the future national team.
Like Nabil, Obaidur Rahman Nawab played in Qatar’s age-based national team. Despite getting a chance to play in the country’s top league, he has come to play in Bangladesh’s domestic football. Meanwhile, Nawab has also taken a place in the national team. The future can tell whether Nabil Irfan will be seen in a red-green jersey one day.

26 Comments

  1. Apnadrr ki sobar matha kharap hoe giese naaki ? Nawab*r moto sob gadha mone koren naaki je boshe boshe 2bosor nosto hoe jaabe tarporeo abar Kobe ball*e lathi maarte paarbe setaru kono future nei ! Tariq kazi arek gadha ! O bd*r hoe khelte chai valo kotha tai European league kno se haatsaara korlo ? Er kono maane aase ? Amar kothai kaoke aghat die thakle sorry !

  2. Amar ekta plan aase BD*r football*ke Asian Super power korte na parleo BD*ke Asian Football*er ekta Centre Stage kora khubi somvob kintu chai sudhu amar plan*ti media ba utube maane apnar moto uddegider die jodi PM Sheikh Hasina R BD*r Football*r 'Raajputro' Salahuddin ' ke obohitu kora jai tobe BD*r Football ek ononno ucchotai chole jaabe .ami ekti interview akaare apnar ei channel*r maddhome amar bishesh akorshonio plan*ti janate chai jei plan*e ei football*r sathei joritu aase Education ,tourism ,remittance r Rohingya repatriations*r moto kisu guruttopurno somvobonar duar !

  3. বাংলাদেশে আসা উচিত হবে না।
    নাবিলের বয়স মাত্র 17 বছর আরও 5-6 বছর কাতারে খেলে কাতারের জাতীয় দলে চান্স পায় কিনা সেটা চেষ্টা করার পরে আসতে পারে বাংলাদেশে। তার আগে আসার দরকার নাই বাংলাদেশ এখন আসলে ওর প্রতিভা নষ্ট করে ফেলবে বাফুফে।
    নবাব কে যেমন বসিয়ে রেখেছে।

  4. এরা শুধু শুধু কাতারে খেলে । কাতারের হয়ে খেলা চরম অপমানজনক যে কোন এ্যাথলেটের জন্য। ওরা শুধু খেলার জন্য পাসপোর্ট দেয়। বিমান বন্দর থেকে পাসপোর্ট আবার নিয়ে নেয়। ওদের পাসপোর্ট ব্যবহার করে অন্য কোন দেশে যেতে পারবেন না শুধু খেলা ছাড়া। আরবরা আসলেই জঘণ্য।

  5. ভাই সনজয় করিমকে কী বাংলাদেশ পুলিশ এএফসি ছেড়ে দিয়েছে নাকি ধরে রেখেছে।

  6. ভাই এই বাংলাদেশ জাতীয় দলে নবাব মাহাদী এলিটা রাহাবর ইউসুফ কি দলে সুযোগ আছে কোন? এটা নিয়ে একটা ভিডিও দেখতে চাই ❤️🙏🙏❤️🙏❤️🙏🙏❤️🙏🙏❤️

  7. নাবিল‌কে বাফু‌ফের উ‌চিত জাতীয় দ‌লে ডাকা। না‌বি‌লের মত ডি‌ফেন্ডার পে‌লে আমা‌দের ডি‌ফেন্স আ‌রো শ‌ক্তিশালী হ‌বে।

  8. প্রবাসী ফুটবলাররা দেশে আসলে তাদের কোয়ালিটি দেশী ফুটবলারদের মত হয়ে যায়! চোখে পড়ার মত আলাদা কোন পারফরমেন্স দেখা যায়না, তাই না বুঝে প্রবাসী প্রবাসী বলে না চিল্লানোই ভাল!

Leave A Reply