আর্জেন্টিনা জাতীয় দলে মেসির সতীর্থ এবং তাঁর বন্ধু রদ্রিগো দি পলের প্রতি হাত বাড়িয়েছে সৌদি প্রো লিগের ক্লাব আল আহলি।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘রেলেভো’র সংবাদকর্মী মাতেও মোরেত্তোও খবরটি নিশ্চিত করেছেন। নাপোলির পোলিশ মিডফিল্ডার পিওতর জেলেনস্কিকে কিনতে চেয়েছিল আল আহলি। কিন্তু জেলেনস্কি সৌদি প্রো লিগে যেতে রাজি হননি। এরপরই আর্জেন্টিনার হয়ে কাতারে গত ডিসেম্বরে বিশ্বকাপজয়ী রদ্রিগো দি পলের প্রতি আগ্রহী হয়ে উঠেছে আল আহলি।
#argentina #Argentinafootball #argentinanationalteam #messi #depoul

2 Comments
Jabena sure
সৌদি যাওয়া ঠিক হবে না